(৭) আকুতি
==================== (২৮/০৪/২০০৮)
দ্যাখো, দ্যাখো, কী অদ্ভূত না? ঐ দ্যাখো, ছোট্ট ঐ দ্বীপটায়
কী মিষ্টি এক ইলশে গুঁড়ি বৃষ্টি! আর দেখেছ, নির্জন ঐ
খেজুর গাছটায়, মেঘ বালিকারা ঘিরে ফেলেছে! আহ! দ্যাখো, দ্যাখো!
(আমার বুকেওকি বৃষ্টির ফোঁটা? টুপ টাপ, টাপুর টুপুর?)
তুমি যাবে? চলো না ঐ বৃষ্টিতে ভিজবো, তুমি নেবে আমায়?
সাম্পানের সামনে বসবো, তুমি দাঁড় বাইছো, তোমার মাংশল হাত, লোমশ
বুক, আর ভালোবাসার বন্যা দেখবো, এই তুমি শুনছো কি?
(আমি যে ছেঁড়া তার, টুং টাং তবু বাজে আশ্বিনের ভরা মাঠে!)
আহ! দ্যাখো, দুটো জলকবুতর, কী ভালোবাসায় আছড়ে পিছড়ে পড়ছে
জলের মায়ায়, মায়া কী গভীর! তুমি শুনছো কি?
Keep it up.
উত্তরমুছুন